আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক

২৩ জুন ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৪৭ PM
পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করছেন ব্রাজিল সমর্থক

পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করছেন ব্রাজিল সমর্থক © টিডিসি ফটো

চলতি বিশ্বকাপে গতকাল অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচে আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। কথা রাখলেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনা জয় পাওয়ার পর মাথা ন্যাড়া করলেন এই কট্টর ব্রাজিল সমর্থক। মঙ্গলবার (২৩ জুন)য় ন্যাড়া হলেন ব্রাজিলে আর্জেন্টিনা ম্যাচ জেতার পর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তিনি তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন।

মাথা ন্যাড়া করার বিষয়ে ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী বলেন, ‘আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জিতলে আমি ন্যাড়া হব।’

তিনি বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণা দেওয়ার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে নেড়া হব। তাহলে আজ আমার নেড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই নেড়া হচ্ছি।’

মাথা ন্যাড়া করে দেওয়ার সময় আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে আমার কাছের ছোট ভাই। সে ব্রাজিলের সমর্থক, আর আমি আর্জেন্টিনার সমর্থক। সে যেহেতু কথা দিয়েছিল, তাই কথা রেখেছে। তার প্রতি আমার বিশ্বাস আছে। কোনো মেয়েকেও যদি সে কথা দেয়, সেটাও রাখবে।’

আর্জেন্টিনার আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, ‘সে গতকাল বলেছিল, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতলে সে ন্যাড়া হবে। সেই পূর্বঘোষণা অনুযায়ী আজ সে স্বেচ্ছায় তা বাস্তবায়ন করেছে। সে তার কথা রাখায় তাকে ধন্যবাদ জানাই।’

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬