ঢাবি ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবককে থানায় সোপর্দ

১৬ জুন ২০২৬, ১২:৩১ AM , আপডেট: ১৬ জুন ২০২৬, ১২:৩৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সামনে এক ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে বহিরাগত এক যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। পরে সোমবার (১৬ জুন) ভুক্তভোগী শিক্ষার্থী শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহবাগ থানায় দায়ের করা অভিযোগে অভিযুক্তের নাম আমির (২৪)। তার পিতার নাম তফিয়ত এবং মাতার নাম আয়না। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘরেরপাড় এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টিউশন শেষে শামসুন্নাহার হলে ফেরার পথে হলের সামনে এসে তিনি দেখতে পান এক ব্যক্তি হলের দেয়ালে প্রস্রাব করছেন।

শিক্ষার্থীর অভিযোগ, তাকে দেখতে পেয়ে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে প্যান্টের চেইন খোলা অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এ সময় তিনি প্রতিবাদ করেন এবং আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্তকে আটকের চেষ্টা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে আসায় কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে অভিযোগপত্রে জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী কিরণ চন্দ্র পাল ও সৌযাস বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, টিউশন থেকে হলে ফেরার সময় শামসুন্নাহার হলের সামনে দেয়ালের পাশে এক ব্যক্তি প্রস্রাব করছিলেন। তাকে দেখে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি অভিযুক্তকে প্রতিরোধ করেন এবং আটকে রাখার চেষ্টা করেন।

তিনি আরও লেখেন, অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি তাকে ধরে রাখেন। এক পর্যায়ে অভিযুক্ত তার হাতে কামড় দেয় বলেও তিনি দাবি করেন। এ সময় আশপাশ দিয়ে যাওয়া একজনকে সহযোগিতার জন্য অনুরোধ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সহায়তা পাননি বলে উল্লেখ করেন তিনি।

পরে টিএসসি সংলগ্ন এলাকায় উপস্থিত লোকজন ঘটনাস্থলে জড়ো হলে তাদের কয়েকজন অভিযুক্তকে আটক রাখতে সহায়তা করেন। এর কিছুক্ষণ পর প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং শাহবাগ থানায় নিয়ে যায়। রাতেই শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬