এসিবিএসপি সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ পুনর্নির্বাচিত হলেন এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ

১৩ জুন ২০২৬, ১০:৫৫ PM
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ

এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস’ (এসিবিএসপি)-এর সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ হিসেবে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে অনুষ্ঠিত এসিবিএসপি সাউথ এশিয়া অঞ্চলের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থা এসিবিএসপি বিশ্বব্যাপী ব্যবসায় শিক্ষায় উৎকর্ষ ও ধারাবাহিক মানোন্নয়নে কাজ করে। এর সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ মোট ১৬টি দেশের সদস্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এই অঞ্চলে ব্যবসায় শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান এবং একাডেমিক সহযোগিতা জোরদারে কাউন্সিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেনজীর আহমেদের এই পুনর্নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক নেতৃত্বের ক্রমবর্ধমান প্রভাবকে আরও একবার প্রমাণ করল।

পুনর্নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বেনজীর আহমেদ বলেন, “এসিবিএসপি সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ হিসেবে আবারও দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি সম্মিলিতভাবে এই অঞ্চলে মানসম্মত ব্যবসায় শিক্ষাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিরই একটি প্রতিফলন। আমি আগামী দিনে সহকর্মীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে একাডেমিক মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানদণ্ড অর্জনে সহায়তা করতে চাই।”

দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বেনজীর আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের একজন প্রতিষ্ঠাতা আজীবন সদস্য। তিনি বর্তমানে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সহ-সভাপতি এবং শিল্পপ্রতিষ্ঠান রেমন্ড গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর পরিচালক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দক্ষিণ এশিয়ায় ব্যবসায়, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে বেনজীর আহমেদের এই অব্যাহত নেতৃত্ব ও অর্জনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তাঁর এই বৈশ্বিক অর্জন আন্তর্জাতিক অঙ্গনে নর্থ সাউথ ইউনিভার্সিটির সুনাম ও সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করবে।

ট্যাগ: এনএসইউ
সড়ক দুর্ঘটনায় কেরালার ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬