ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

২৯ মে ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ২৯ মে ২০২৬, ০৭:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন © টিডিসি সম্পাদিত

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এক বিক্ষোভ ও মানববন্ধন থেকে তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। সন্ধ্যা সাড়ে ৬টার পর এই কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে তারা বলেন, নিজের আসনে মোহাম্মদপুরে দিনদুপুরেও জনগণকে নিরাপত্তা দিতে পারেন না ববি হাজ্জাজ। তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন। আমরা তাকে প্রতিমন্ত্রী নয়, প্রতিবন্ধী বলবো। আজ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬