ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করলেন উপাচার্য, ডাকসু ভিপিসহ শিক্ষক-শিক্ষার্থীরা

২৮ মে ২০২৬, ১১:৫৩ AM
ঢাবির কেন্দ্রীয় মসজিদে উপাচার্য, ডাকসু ভিপিসহ শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের নামাজ আদায়

ঢাবির কেন্দ্রীয় মসজিদে উপাচার্য, ডাকসু ভিপিসহ শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের নামাজ আদায় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। একই সঙ্গে ডাকসু ভিপিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জামাতে অংশ নেন। 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

নামাজ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী-সহ সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়  করেন। এসময় তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এবং সমাজের সর্বত্র শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬