ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের নিয়ে জাবি শিবিরের ‘মেজবান-ই ঈদ’

২৬ মে ২০২৬, ০৯:০০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন ‘মেজবান-ই ঈদ’ করতে যাচ্ছে  ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখা। ‎মঙ্গলবার (২৬ মে) জাবি শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম এবিষয়টি নিশ্চিত করেন।

‎আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ঈদের দিন দুপুর ২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী মেজবানি ভোজ এবং পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়ের সুযোগ।

‎আয়োজকদের ভাষ্য, ঈদের সময় বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন এবং পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন না। তাদের জন্য ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎এ বিষয়ে জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, “ঈদের সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে থাকেন এবং নানা কারণে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। একই সঙ্গে এটি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সওয়াবের অংশীদার হওয়ার একটি প্রয়াস।”

পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬