ঢাবির ভর্তি অফিস বন্ধ থাকবে ৭ দিন, বিকল্প উপায়ে মিলবে সেবা

২৩ মে ২০২৬, ০৮:৪৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস ৭ দিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সময়ে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে সেবা নিতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছে, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস আগামী ২৫ মে তারিখ হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকিবে। তবে উক্ত ছুটিকালীন কেন্দ্রীয় ভর্তি অফিসের সব ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকিবে।

আরও পড়ুন: জাল সনদে ৪৭১ শিক্ষক, অ্যাকশন শুরু মাউশির

শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সব প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে- [email protected]। অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে এতে জানানো হয়।

ইন্টার্নশিপের সুযোগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬
ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬