শ্রেণিকক্ষের সংকট, গাছতলায় ক্লাস নিলেন চবি শিক্ষক

১৭ মে ২০২৬, ০৫:১৯ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৫:২৫ PM
সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে গাছতলায় ক্লাস শেষে শিক্ষার্থীরা

সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে গাছতলায় ক্লাস শেষে শিক্ষার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে শ্রেণিকক্ষের সংকটের কারণে বাধ্য হয়ে গাছতলায় ক্লাস নিয়েছেন এক শিক্ষক। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা চলার কারণে কক্ষ সংকট তৈরি হলে এ অবস্থার সৃষ্টি হয় বলে জানা গেছে। এ ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগগুলোর দীর্ঘদিনের অবকাঠামোগত সংকটের বাস্তব চিত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রবিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে গাছতলায় ক্লাস নেওয়ার এ দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ওই শিক্ষক সহকারী অধ্যাপক কাজী রবিউল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব নতুন ডিপার্টমেন্ট রয়েছে, শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাসরুমের সংকট পড়ে, এটা প্রায়ই হয়। তখন বিকল্প হিসেবে অনেক শিক্ষকই বাইরে অথবা অন্য কোথাও ক্লাস নিয়ে থাকেন। আমি মনে করি, নতুন স্থাপনা তৈরি হলে শ্রেণিকক্ষের সংকট কেটে যাবে। প্রশাসনের কাছে দাবি থাকবে, আমাদের যেসব বিভাগের এ ধরণের সমস্যা সেগুলোতে অচিরেই যেন সমাধানের উদ্যোগ নেয়।’

এ বিষয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব বলেন, ‘আমাদের বিভাগের ক্লাসরুমের সংখ্যা বর্তমানে মাত্র চারটি। অথচ এখন ছয়টি ব্যাচ একসঙ্গে চলমান রয়েছে। এর মধ্যে আজ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় সাময়িকভাবে ক্লাসরুম সংকট দেখা দেয়। এ কারণেই বাইরে ক্লাস নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ক্লাসরুম সংকট শুধু ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগেই নয়, সমাজবিজ্ঞান অনুষদের আরও কয়েকটি বিভাগেও একই সমস্যা রয়েছে। তবে নতুন ভবন তৈরি হলে এ সংকট স্থায়ীভাবে দূর হবে। 

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, ‘এগুলো শুরুতে কীভাবে বাস্তবায়ন করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। বিভাগগুলোর জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, ক্লাসরুম ও অবকাঠামোর বিষয়গুলো কতটা বিবেচনায় নেওয়া হয়েছে, তা-ও জানা নেই। বর্তমানে তাদের ক্লাস নেওয়ার মতো কক্ষ নেই, পরীক্ষার জন্য আলাদা রুম নেই, এমনকি শিক্ষকদের বসার জন্যও পর্যাপ্ত কক্ষের সংকট রয়েছে। বিভাগগুলো আমাদের কাছে নিয়মিত সমস্যার কথা জানাচ্ছে। তবে ডিন হিসেবে আমাদের কাছে তাদের জন্য বরাদ্দ দেওয়ার মতো অতিরিক্ত শ্রেণিকক্ষ নেই। তবে এই সংকটগুলো কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান বের করা হবে।’

বিশ্বকাপে তৃতীয় হয়ে কত টাকা পেল ইংল্যান্ড?
  • ১৯ জুলাই ২০২৬
পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন ওলিস
  • ১৯ জুলাই ২০২৬
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে ইতিহাস এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, এমবাপ্পে-বেলিং…
  • ১৯ জুলাই ২০২৬
স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগে যা জানা জরুরি
  • ১৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
  • ১৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence