আব্দুল কাদের

ঢাবির সহকারী প্রক্টরদের কেউ কেউ ফুল টাইম পেইড এজেন্ট ছিলেন 

১১ মে ২০২৬, ০৪:০৪ PM
আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট

আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিরাপত্তা-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সহকারী প্রক্টরদের অনেকেই পেইড এজেন্ট ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা আব্দুল কাদের। সোমবার (১১ মে) নিজের ফেসবুকে ওয়ালে তিনি এ মন্তব্য করেন। 

সদ্য পদত্যাগ করা ঢাবির প্রক্টর ও সহকারী প্রক্টরের ছবি যুক্ত করে তিনি লিখেন, ‘ঢাবি প্রক্টর সাইফুদ্দীন স্যার এবং সহকারী প্রক্টর মোনামী ম্যাম পদত্যাগ করেছেন, তাঁদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা। একটা কথা স্বীকার করতেই হবে, অভ্যুত্থান পরবর্তী ক্রুশিয়াল টাইমে তাঁরা দায়িত্ব গ্রহণ করেছেন। আর এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রক্টোরিয়াল টিম নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছেন বলেই আমার বিশ্বাস। িযতটুকু সফল হয়েছেন, সেটা একান্তই তাঁদের নিরলস এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল আর ব্যর্থতাটুকু তাঁদের অনভিজ্ঞতার কারণ।’

আব্দুল কাদের অভিযোগ করেন, ‘ সফলতা-ব্যর্থতার বাহিরেও একটা বিষয় আছে, তাঁরা খুব বাজেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়ে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন। দলীয় নিয়গের কারণে হোক আর যে কারণেই হোক, অনেকক্ষেত্রে সরাসরি তারা দলীয় এজেন্ডা সার্ভ করেছেন, তাদেরকে ঐ ছাত্রসংগঠন প্রেশারাইজ করে সার্ভ করতে বাধ্য করেছেন, যেটা করতে গিয়ে মূল কাজটা সুচারুরূপে করতে পারেন নাই তারা; ক্যাম্পাসকে ভারসাম্যহীন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। কেউ কেউ তো পার্ট টাইম সহকারী প্রক্টর এবং ফুল টাইম উক্ত দলের পেইড এজেন্ট হিসেবে রোল প্লে করে গেছেন।’

কাদের লিখেন,  ‘সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাঁদের শিক্ষার্থীবান্ধব প্রচেষ্টাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানাই। 
আর নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টরের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, তিনি তাঁর পেশাদারিত্বের জায়গায় সৎ থাকবেন, রেস্পন্সিভ হবেন, সুন্দর-সুশৃঙ্খল এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যাত্রাকে তরান্বিত করবেন। তাঁকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।’

উল্লেখ্য অন্তবর্তীকালীন সরকারের সময়ে ঢাবির প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল রবিবার পদত্যাগ পত্র জমা দেন সাইফুদ্দীন আহমদ। পরে সন্ধ্যায় তার জায়গায় স্থলাভিষিক্ত হন চারুকলা অনুষদের শিক্ষক ও ঢাবি সাদা দলের সাবেক আহ্বায়ক ইসরাফিল রতন প্রামাণিক। তার একদিন পর আজ সোমবার পদত্যাগ পত্র জমা দেন ঢাবির সহকারী প্রক্টর অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।  

‘সরকার পারছে না, মানুষ কষ্ট পাচ্ছে’—নাহিদ
  • ১৩ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগ…
  • ১৩ জুলাই ২০২৬
আজও রাজধানীর একাধিক সড়কে জলাবদ্ধতা, সতর্ক করল ট্রাফিক পুলিশ
  • ১৩ জুলাই ২০২৬
মেসিকে ঘুম পাড়িয়ে দিতে চায় ইংল্যান্ড
  • ১৩ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম
  • ১৩ জুলাই ২০২৬
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, যুবকের দুই পা বিচ্ছিন্ন
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence