নারায়ণগঞ্জে শুরু হয়েছে রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট প্রশিক্ষণ কর্মসূচি

০৬ মে ২০২৬, ০৪:১৮ PM
নারায়ণগঞ্জে শুরু হয়েছে রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট প্রশিক্ষণ কর্মসূচি

নারায়ণগঞ্জে শুরু হয়েছে রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট প্রশিক্ষণ কর্মসূচি © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) বিষয়ক পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি ‘আরবিসি স্কুল-২০২৬’। সোমবার (৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এটি চলবে ৮ মে পর্যন্ত।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেস) ট্রেনিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তরুণ পেশাজীবী, গবেষক, উন্নয়নকর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আয়োজকদের ভাষ্য, ব্যবসা ও মানবাধিকার বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

প্রশিক্ষণসূচিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স (এইচআরডিডি), শ্রম অধিকার, বিরোধ নিষ্পত্তি এবং দায়িত্বশীল ব্যবসা চর্চা নিয়ে বিভিন্ন সেশন ও ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে। তাত্ত্বিক আলোচনা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে অংশগ্রহণকারীদের সক্ষমতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে বিশেষ বক্তা হিসেবে যুক্ত রয়েছেন ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও সিবিপির সিনিয়র ফেলো ড. কাজী মারুফুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সিবিপির রিসার্চ অ্যাসোসিয়েট ড. কৃষ্ণ কুমার সাহা। এছাড়া দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং শিল্পখাতের প্রতিনিধিরাও প্রশিক্ষণে বক্তব্য রাখছেন।

সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ তরুণদের মধ্যে দায়িত্বশীল ব্যবসা চর্চা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াবে এবং একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীদের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশে অবস্থিত ডেনমার্ক ও নেদারল্যান্ডস দূতাবাস, কানাডা এবং সুইডেন সরকার।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬