প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে হত্যার ঘটনা

২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ PM
দুর্বৃত্তদের গুলিতে নিহত

দুর্বৃত্তদের গুলিতে নিহত © টিডিসি সম্পাদিত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার এখনও নাম বা পরিচয় জানা যায়নি। মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রতন নামে এক কিশোর বলেন, লোকটি দ্রুত হেঁটে যাচ্ছিল। পেছন দিক থেকে মাস্ক পরিহিত এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে দৌড়ে তার কাছে গিয়ে আরও দুটি গুলি করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর আবার তার সামনে গিয়ে মাথায় ঠেকিয়ে গুলি করে। 

তিনি আরও বলেন, লোকজন চিৎকার দিলে সে একটি ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলের পেছনে উঠে বিডিআর গেটের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আমাদের দেশে বড় কোম্পানিগুলো একাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজে গ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব মাদ্রাসা অধ্যক্ষকে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬