নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

২৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ PM
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে ক্যাম্পাস

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারে ছেয়ে গেছে ক্যাম্পাস © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন দেয়াল ও ময়লা ফেলার ডাস্টবিনে একাধিক পোস্টার লাগিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসব পোস্টার নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। 

বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন দেয়ালে এসব পোস্টার দেখা যায়। এতে ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’, জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরও বিপদ সন্নিকটে’, ‘নিষ্পাপ শিশুদের রক্ত ড. ইউনূসের হাতে’, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি’,‘রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘আওয়ামী লীগ ছিল. আছে এবং থাকবে.. জয় বাংলা’, ‘নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল: গণতন্ত্র হত্যার নীল নকশা ও বিএনপির রাজনীতির অন্তিমযাত্রা’, ‘বাংলাদেশের শিশুরা হামে নয়, মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী ম্যাটিকুলাস ডিজাইনে। এমন সব লেখা পোস্টার দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, আমরা পুলিশের থেকে জানতে পারি যে কলা ঝুপড়ি এলাকাসহ বেশকিছু জায়গায় ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। তবে কারা পোস্টার লাগিয়েছে বা কাকে কেন্দ্র করে এটি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পোস্টার সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়া যেসব স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা নাই সেখানেই তারা এগুলো লাগিয়েছে। পোস্টারগুলো গতকাল রাতে লাগানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, নিষিদ্ধ সংগঠন বর্তমানে গোপনে সক্রিয় হচ্ছে। তারা এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এমন পোস্টার লাগিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর আগেও এসব বিষয়ে নজরদারির দাবি জানিয়েছি৷ তবে, প্রশাসনের তেমন ভ্রুক্ষেপ নেই৷ বিশ্ববিদ্যালয়ের বহু স্থানে সিসিটিভি রয়েছে। সেগুলো দেখে প্রশাসন যদি তদন্ত করে এসব পোস্টার কারা, কখন লাগিয়েছে শনাক্ত করা যাবে। 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, নিষিদ্ধ সংগঠন, যারা ক্যাম্পাসে বিগত ১৫ বছর শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। তারা বর্তমানে বারবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার লালাচ্ছে। অথচ প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নাই। সিসিটিভি দেখে তাদের শনাক্ত করার সুযোগ রয়েছে। আর সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।

শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, বিভিন্ন সময়ে তারা এগুলো টাঙিয়ে দিয়ে চলে যায়। কিন্তু প্রশাসন কিংবা প্রক্টর অফিস এটার বিষয়ে কিছুই করতে পারেনা। এর আগেও আমরা এ বিষয়ে প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি নিয়ে তাদের এক ধরনের গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রলীগ শুধু চবিতে নয়, দেশের বিভিন্ন জায়গায় এসব কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি কোনো কর্মমূচি করা যায় কিনা।

সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬