ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

২৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ PM
ঢাবি অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান

ঢাবি অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে প্রতিষ্ঠানটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক তাকে সিন্ডিকেটে সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের পরিবর্তে এ দায়িত্বে থাকবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের দায়িত্ব পালনের নিমিত্ত সিন্ডিকেটের সদস্য হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে

২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের পরিবর্তে তিনি এ পদে এলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬