‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোডশেডিংয়ের সময় পরিবর্তন

১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ PM
‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিনের এক ঘণ্টার নির্ধারিত লোডশেডিংয়ের সময় পরিবর্তন করা হয়েছে। আগে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর হবে।
‎
‎রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
‎
‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ে চলমান জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক-তৃতীয়াংশ সরবরাহ পাওয়া যাচ্ছে, যা স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
‎
‎এর আগে গত ১৬ এপ্রিল সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস জানায়, বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে বিভিন্ন ফিডারে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

‎এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সচল রাখার স্বার্থে লোডশেডিংয়ের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লোডশেডিং কার্যকর থাকবে।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬