নারী হেনস্তায় জড়িত শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি 

০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৩ PM
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের  শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের  শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের  শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের বরাদ্দকৃত সিট বাতিল করেছে হল প্রশাসন।   

বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) বিজয় একাত্তর হল প্রভোস্ট অধ্যাপক ড. স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ০৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় একাত্তর হলে আপনার নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হলো।

সেখানে আরও উল্লেখ করা হয়, আগামী ০৭ (সাত) দিনের মধ্যে হল প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি হল প্রশাসনকে বুঝিয়ে দিয়ে আপনাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ, গত তিন মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার ইসলাম তুষারসহ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9