ঢাবির অফিস চলবে নতুন সময়সূচিতে

০৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জ্বালানি সাশ্রয়ে সরকারি পদক্ষেপের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী, এখন থেকে সকাল ৯টা থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি অফিসের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

এখন প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬