৭ ব্যাংক

৭৪৩ জনের আবেদনে অসংগতি, সংশোধনে সময় বেধে দিল বাংলাদেশ ব্যাংক

০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ PM
বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংকের লোগো © সংগৃহীত

৭টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ ১০ম গ্রেডের ৮৫২ শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদনকারী ৭৪৩ প্রার্থীর সিভিতে ছবি ও স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি ধরা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি এই ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমা দিয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে ৭৪৩ জন প্রার্থীর সিভি-তে ছবি/স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এ প্রেক্ষিতে প্রার্থীদের আবেদনের ত্রুটিসমূহ আগামী ১২ এপ্রিলের মধ্যে সংশোধনের অনুরোধ করা যাচ্ছে। 

এতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই উক্ত প্রার্থীদের আবেদনের ত্রুটিসমূহ সংশোধনের সুযোগ থাকবে না এবং তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে যে কোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নিকট ইতোমধ্যে খুদে বার্তা প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬