ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

৩০ মার্চ ২০২৬, ০৭:৫৩ PM
ঐতিহাসিক মুসা খান মসজিদ

ঐতিহাসিক মুসা খান মসজিদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত ঐতিহাসিক মুঘল স্থাপনা মুসা খান মসজিদ সংস্কারের জন্য মার্কিন সরকারের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) থেকে অনুদান ঘোষণা করতে যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মার্কিন দূতাবাস।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুঘল আমলের মুসা খান মসজিদ পুনরুদ্ধারের জন্য অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) অনুদান ঘোষণার সংবাদ সংগ্রহের জন্য মার্কিন দূতাবাস ঢাকা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে।

সেখানে আরও বলা হয়, এই প্রকল্পটি সাংস্কৃতিক সংরক্ষণে মার্কিন-বাংলাদেশ অংশীদারিত্বের ২৫ বছরেরও বেশি সময়কে তুলে ধরে, যেখানে দেশব্যাপী ১৩টি প্রকল্পে ১ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় সংস্কারের আওতায় মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, একটি ডিজিটাল আর্কাইভ তৈরি এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬