ঢাবির ক্লাস-পরীক্ষা শুরু রবিবার

২৭ মার্চ ২০২৬, ১১:৪২ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১১:৪৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম আগামী রবিবার (২৯ মার্চ) শুরু হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম আগামী রবিবার (২৯ মার্চ) থেকে যথারীতি শুরু হচ্ছে। দাপ্তরিক কার্যক্রম গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ২৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট  সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬