ঢাবির তিন বিভাগে ৪৬ আসন শূন্য, যোগ্যদের কাছ থেকে আবেদন আহবান

২৫ মার্চ ২০২৬, ১০:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের তিনটি বিভাগে ৪৬টি আসন শূন্য রয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে এসব বিষয়ে ভর্তির যোগ্যতা থাকা শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩০ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটভুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স ও মেকাট্রনিক্স বিষয়গুলোতে এখনো কিছু আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী (অর্থাৎ যাদের বিষয় পছন্দক্রমে এ বিষয়গুলো রয়েছে) যারা সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি, তাদের এসব শূণ্য আসনে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।

জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটভুক্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহে আসন শূণ্য রয়েছে।

আরও পড়ুন: পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

উক্ত প্রোগ্রামসমূহে ভর্তিযোগ্য শিক্ষার্থী, যারা সাক্ষাৎকারের নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মূল গ্রেডশিট জমা দিতে পারেননি বা দেননি, তারা উক্ত প্রোগ্রামসমূহে ভর্তি হতে আগ্রহী হলে আগামী ৩০ মার্চের মধ্যে অফিস চলাকালীন বিজ্ঞান ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ অফিস, কার্জন হল এলাকা) লিখিত আবেদন করতে পারবেন।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ১৭, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ১৬ এবং রোবটিক্স ও মেকাট্রনিক্সে ১৩টি আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে ভর্তি হতে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে যথাক্রমে ১৫ ও ১৫, ১৩ ও ১৩ এবং ১৩ ও ১৪ নম্বর পেতে হবে।

লিখিত আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী তাদের বিষয় বরাদ্দ ৩১ মার্চ প্রকাশ করা হবে। বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে মূল গ্রেডশিট জমা দিতে হবে। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9