ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন

২৬ মার্চ ২০২৬, ১১:২৬ PM
ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন

ঢাবিতে গান ও কবিতায় স্বাধীনতা দিবস উৎযাপন © টিডিসি ফটো

গান ও কবিতার আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে এ আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক আয়োজনের শিরোনাম ছিল “কবিতা ও গানে স্বাধীনতা”।

আয়োজকরা বলেন, দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে সামনে রেখে গান, কবিতা ও সংস্কৃতির সমন্বয়ে এই উন্মুক্ত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলছেন, দিবসটি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর উল্লেখযোগ্য কোনো আয়োজন না থাকায় তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে দেশের স্বাধীনতার চেতনা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সবার জন্য উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলেও জানান তারা।

অংশগ্রহণকারীরা গান, কবিতা আবৃত্তি, চিঠি পাঠসহ নানা সৃজনশীল পরিবেশনার মাধ্যমে এ আয়োজনে অংশ নেন।

আয়োজকদের একজন মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, আজ মহান স্বাধীনতা দিবস। আমরা কয়েকজন বন্ধু ক্যাম্পাসে এসে খোঁজ নিয়ে দেখলাম, দিনটি উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর বিল্লেখযোগ্য কোনো আয়োজন নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কিছু কর্মসূচি অবশ্যই আছে, যা প্রতিবছরই হয়। তবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করার মতো উন্মুক্ত কোনো আয়োজন চোখে পড়েনি।

তিনি বলেন, ‘এটা দেখে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিই, পরদিন নিজেরাই একটি আয়োজন করব। পরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-জুনিয়রদের সমর্থন পাওয়ায় সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’

ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা জাতিসংঘে তুলে ধরলেন প্রধা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যা বললেন প্…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য বর্জন করলেন ৭৭ দেশের প্রতিনিধি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬