সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে ঢাবিতে মানববন্ধন

২৯ মার্চ ২০২৬, ০৪:৩৪ PM
রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা

রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা © সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অস্থায়ীভাবে সর্বনিম্ন ৩৭-৪০ বছর করার দাবিতে আজ রবিবার (২৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। 

মানববন্ধনে আন্দোলনের সমন্বয়ক এবং আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী শুভ বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন দীর্ঘদিনের। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক শিক্ষার্থী কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব যদি ৮৬ বছর বয়সে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তবে একজন শিক্ষার্থী কেন ৩০ বা ৩২ বছর বয়সে চাকরির আবেদনের অযোগ্য হয়ে যাবে? আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সাময়িকভাবে ৩৭ থেকে ৪০ পর্যন্ত এবং স্থায়ীভাবে ৩৫ করার দাবি জানাচ্ছি।’

এ সময় বক্তারা বিএনপি এবং তারেক রহমানের পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলো স্মরণ করিয়ে উল্লেখ করেন যে, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীতে এই দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। বর্তমানে তারা তারেক রহমানের ‘পড়াশোনা ও মেধাভিত্তিক’ রাষ্ট্র গড়ার পরিকল্পনার অংশ হতে চান এবং তার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

তারা আরও বলেন, ‘তারেক রহমান সাহেব বলেছিলেন তার একটি প্ল্যান আছে। আমরা সেই প্ল্যানের অংশ হতে চাই। আমরা চাই সরকার দ্রুত এই বিষয়ে একটি স্থায়ী ও যৌক্তিক সমাধান দিক। ৭৪ বার এই দাবি সংসদে উত্থাপিত হয়েছে কিন্তু অদৃশ্য শক্তির কারণে তা আলোর মুখ দেখেনি। আমরা আর রাজপথে থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই।’

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬