ঢাবির সাবেক ভিসির স্ট্যাটাস

‘ঢাবি আর ছাত্ররা সবসময় মনের গভীরে রয়েই যায়’

২৫ মার্চ ২০২৬, ০৬:০৪ PM
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বড়শি হাতে মাছ ধরার একটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বহুদিন পরে নিজের জন্য কিছুটা সময়-তবু ঢাবি আর ছাত্ররা সবসময়ই মনের গভীরে রয়েই যায়’

বুূধবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসটি মূহুর্তেই ভাইরাল হয় একং নেটিজেনরা সদ্য বিদায়ী এই ভিসিকে শুভকামনা জানান। তবে ছবির স্থান সম্পর্কে কিছু জানানটি অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এদিন সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে এ পদত্যাগপত্র দেন। এর প্রায় একমাস পর এক প্রজ্ঞাপনে পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণের বিষয়টি জানানো হয়।

একইসাথে, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। 

সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণের পরপরই বিদায়ী বক্তব্য দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ১৭ মার্চ বিকেলে জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই বক্তব্য দেন। বক্তব্যে তাঁর সময়ে উল্লেখযোগ্য কিছু অর্জনও তুলে ধরেন বিদায়ী এ উপাচার্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬