ঢাবি এলাকায় ছিন্নমূল মানুষদের ঈদ উপহার দিলেন ছাত্রদল নেতা জাফর

২১ মার্চ ২০২৬, ০৩:২১ PM
ঈদ সামগ্রী উপহার দেন ছাত্রদল নেতা জাফর

ঈদ সামগ্রী উপহার দেন ছাত্রদল নেতা জাফর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। 

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় এতিম, পথশিশু ও ছিন্নমূল-উদ্বাস্তু মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শার্ট-প্যান্ট, লুঙ্গি এবং শাড়ি বিতরণ করেন তিনি।

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

তিনি বলেন, `আমরা সকলেই ভালোভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করি। কিন্তু ছিন্নমূল এসব মানুষের বিশেষ করে শিশুদের ঈদে নতুন জামা-কাপড় কেনার সুযোগ হয়না। তাই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্যাম্পাসের আশেপাশে থাকা পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছি। যাতে করে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে।'

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা সাগর, রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬