প্রশাসনিক কার্যক্রম চলবে ঢাবিতে, বন্ধের সিদ্ধান্ত সোমবার

০৯ মার্চ ২০২৬, ১২:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ সোমবার (৯ মার্চ) জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এ বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু শেষ মুহূর্তে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছে, তাই তখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পরে রাত ১১টায় উপাচার্যের সভাপতিত্বে এসএমটি সভা অনুষ্ঠিত হয়।

তিনি জানান, সভায় সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অর্থাৎ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে ৯ মার্চ বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬