নির্বাচনের বন্ধ চার দিন নয়, ৮ দিনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ PM
ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ৮ দিন ক্যাম্পাস বন্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়। এতে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দিনের ছুটিতে যাচ্ছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ছুটি থাকবে। তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এদিকে, প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ছুটি বাড়ানোর দাবি জানায়। এরই অংশ হিসেবে রাতে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।

এসময় ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের কার্যনির্বাহী সদস্য রিয়াদুস সালেহীন বলেন, ভোট সবার গণতান্ত্রিক অধিকার। আজকে ঢাবি প্রশাসন শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে। আমার বাড়ি পঞ্চগড়। এখন আমাদের যদি ১০ ফেব্রুয়ারি বন্ধ দেওয়া হয় তাহলে আমি কি ১২ তারিখ বাড়ি গিয়ে ভোট দিতে পারবো? তখন তো যান চলাচল সীমিত করে দেওয়া হবে। এজন্য আমরা ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ চাই।

শহীদুল্লাহ হল সংসদের আরেক কার্যনির্বাহী সদস্য আবু নাইম বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এতে উৎফুল্ল কিন্তু ভোটের সময়কার ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে মকারি করছে। যেসব শিক্ষার্থীর বাড়ি উত্তরবঙ্গে, তাদের যেতে অনেক সময় লেগে যায়। এবারের ভোটে ঈদের আমেজ বিরাজ করছে। তাই ভোটের আগে রাস্তায় তীব্র যানজট থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের ৮ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হলে যথাসময়ে বাড়ি গিয়ে ভোট দিতে পারবো।

ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যেসব আমল অবহেলা করবেন না
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9