ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ AM
মাহদী হাসান মুরাদ

মাহদী হাসান মুরাদ © সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রাকালে নাটোরের আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তার বাসা লালমনিরহাট জেলায়। তিনি ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও সহযাত্রী সূত্রে জানা যায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফরমের দোকানে না গিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ইঞ্জিন পরিবর্তনের সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর তিনি দু-একবার হালকা ঝাঁকুনি দেন এবং ২-৩ মিনিটের মধ্যেই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

একই ট্রেনে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধার আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ বলেন, ‘আমরা সবাই একই ট্রেনে যাচ্ছিলাম। শুরুতে বুঝতে পারিনি যে দুর্ঘটনায় নিহত ব্যক্তি আমাদেরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার মরদেহ মুখ থুবড়ে পড়া থাকায় চেনা কঠিন ছিল। পরে যখন জানতে পারি, তখন ট্রেন ইতোমধ্যে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ফলে আমি ট্রেনে উঠে পড়ায় সেখানে থাকতে পারিনি। তার সঙ্গে আর কেউ ছিল কি না, সে বিষয়েও নিশ্চিত হতে পারিনি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা আমরা দেখিনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা এ মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং দুর্ঘটনাস্থলে যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। পরে বিস্তারিত জানানো হবে।’

সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপির হরতালে উন্নয়ন ব্যাহত হয়’ বক্তব্য দেওয়া সেই কৃষক সা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬