জুলাই আন্দোলনে ভূমিকার স্বীকৃতি

রাবি প্রেসক্লাবের তিন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান

০৭ জানুয়ারি ২০২৬, ১০:০৩ PM
তিন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান

তিন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান © টিডিসি ফোটো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরাসরি মাঠপর্যায়ে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের তিনজন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জামিল, বর্তমান সভাপতি জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনির হোসেন মাহিন এবং বর্তমান সহসভাপতি দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুব। জুলাই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ, সংবাদ প্রচার এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের আয়োজন করা হয় সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক প্রেসার গ্রুপ ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আন্দোলন চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সাহসী ভূমিকা এবং ঘটনাস্থল থেকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করে প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসন বিরোধী আন্দোলনকে, যারা জুলাই আন্দোলনে নিহত হওয়া শহীদ পরিবার ও আহতদের নিয়ে এমন সুন্দর আয়োজন করেছে। এছাড়াও জুলাই আন্দোলনে ইনসাফের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। সাংবাদিকদেরও মূল্যায়ন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ক্যাম্পাস সাংবাদিক হিসেবে গোয়েন্দা সংস্থার হয়রানি এবং ঐ সময় ক্যাম্পাসের দোকানপাট বন্ধ থাকায় না খেয়েও দিন পার করতে হয়েছে ক্যাম্পাস সাংবাদিকদের। আমাদের একটাই লক্ষ্য ছিল কলমকে অস্ত্র বানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকা— কারণ সাংবাদিকদের দেখলেই তাদের সাহস বহুগুণে বেড়ে যেত। জুলাই আন্দোলনের পর সাংবাদিকদের সেভাবে কেউ মূল্যায়ন করেনি। ফলে ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসন বিরোধী আন্দোলনকে।

আন্দোলনের কঠিনতর পরিস্থিতির কথা স্মরণ করে রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়ের জামিল বলেন, জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ক্যাটাগরিতে আমাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এটি আমাদের জন্য একদিকে সম্মান, অন্যদিকে দায়িত্বের স্মারক।

অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় …
  • ২০ মে ২০২৬
মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে আসা দ…
  • ২০ মে ২০২৬
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে ৫ নম্বরে বাংলাদেশ
  • ২০ মে ২০২৬
চট্টগ্রাম বন্দরে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, প্রাণ …
  • ২০ মে ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষার প্রবেশপত্রে ২০…
  • ২০ মে ২০২৬
কুয়েটে এএএসডিসির উদ্যোগে ‘রিসার্চ পেপার লেখার সহজ কৌশল’ শীর…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081