রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ PM
রাবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়

রাবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় © টিডিসি

জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

শনিবার (২০ ডিসেম্ব) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাঈন উদ্দীন, জনসংযোগ অধিদপ্তরের প্রধান প্রফেসর ড. আখতার হোসেন মজুমদার, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসুর) নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. সালমান সাব্বির বলেন, বিপ্লবীরা কখনো মরে না, তারা মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে বেঁচে থাকে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের হত্যা করে এ দেশে আধিপত্য কায়েম করা যাবে—এমন ভাবনা সম্পূর্ণ ভুল।

তিনি আরও বলেন, ‘আমার দুটি স্পষ্ট দাবি আছে। প্রথমত, হাদি ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীরা পালিয়ে গেছে—এ ধরনের কোনো অজুহাত আমরা মেনে নেব না। দ্বিতীয়ত, মিডিয়া ও টকশোতে তথাকথিত সুশীলতার আড়ালে যারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সবশেষে আমরা শহীদ হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মাঈন উদ্দীন বলেন, ‘কয়েকজন বীর শহীদের আত্মত্যাগ কখনো কোনো আন্দোলনকে থামাতে পারে না; বরং একজন বীর শহীদ হলে জন্ম নেয় আরও শত শত বীর। বিপ্লবী শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজায় আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাকে প্রকৃত শহীদের মর্যাদা দান করেন।’

তিনি আরও বলেন, ‘হাদি ছিল বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই সে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে গভীর উপলব্ধি ও ইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিল, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।’

এ সময় বক্তারা শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহিদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9