ঢাবি আইবিএ’র সাবেক পরিচালক ইকবাল আহমদ আর নেই

০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ভবন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ১৫মিনিটে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ইকবাল আহমদের নামাজে জানাজা আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইকবাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

আরও পড়ুন: ২০২৬ সালে যেসব ‘প্রযুক্তি স্কিল’ প্রয়োজন হবে শিক্ষার্থীদের

এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ইকবাল আহমদ দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। এ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রুট পারমিটের শর্ত ভেঙে চলছে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
  • ৩১ আগস্ট ২০২৬
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শত…
  • ৩১ আগস্ট ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা বললেন উপাচার…
  • ৩১ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গ…
  • ৩১ আগস্ট ২০২৬