শাকসুর ভোটার হতে হলে পরিশোধ করতে হবে সকল ফি

১২ নভেম্বর ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৩:০২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার হতে হলে সকল ধরনের সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও অন্যান্য বকেয়া ফি পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্টার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নির্বাচনের কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র অনুসারে ভোটার হওয়ার যোগ্যতার শর্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর-এর মধ্যে সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও হল সংক্রান্ত সকল ফিস প্রযোজ্য ক্ষেত্রে বকেয়াসহ ফিস পরিশোধ করতে হবে।

এর আগে গতকাল বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ পরিচালনায় ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকসু মেনু থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, ভোটার কক্ষ বিন্যাস, প্রার্থী তালিকা, নির্দেশিকা, আচরণ বিধিমালা, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9