জাপানের এনইএফ বৃত্তি পেলেন জাবির ২০ শিক্ষার্থী

১১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ PM
এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান

এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান © টিডিসি

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) বৃত্তি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এনইএফ বৃত্তির সপ্তম ও অষ্টম ব্যাচের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য কামরুল আহসান বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক চাহিদার জায়গাগুলোতে বৈষম্য দূর করতে হবে। অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে কষ্ট হয়। সে জন্য বৃত্তি দেওয়ার ক্ষেত্রে মেধাবীদের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যয় করার উপদেশ দেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, এনইএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনভেনার অধ্যাপক এ এইচ এম সা’দৎ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬