দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে

১১ নভেম্বর ২০২৫, ০৯:৪২ AM
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার © টিডিসি সম্পাদিত

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার। চলতি অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তিকের জন্য এই অনুদানের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার আওতায় চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদান পেতে হলে শিক্ষার্থীদের এ লিংকে ক্লিক করে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে আবেদন করতে হবে। শুধুমাত্র দুর্ঘটনায় গুরুতর আহত ও বর্তমানে চিকিৎসাধীন শিক্ষার্থীরাই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, দুর্ঘটনার ঘটনাটি এই অর্থবছরের মধ্যে হতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে যে কোনো সময়ের হওয়া লাগবে।

আরও পড়ুন: প্রথম সারির ৯ মেডিকেলে কমেছে ২০৫ আসন, সুযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা?

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চিকিৎসার সার্টিফিকেট, স্থানীয় সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়ন, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন আপলোড করতে হবে। একই সঙ্গে আবেদনকারী শিক্ষার্থী বা তার পিতা-মাতার ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর অনলাইনে আবেদনের সময় সঠিকভাবে উল্লেখ করতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট বা চেক বইয়ের পাতা আপলোড করা বাধ্যতামূলক। পিতা-মাতা উভয়ের অনুপস্থিতির ক্ষেত্রে অভিভাবকের বৈধ ব্যাংক হিসাব নম্বরও গ্রহণযোগ্য হবে।

সরকারের এ উদ্যোগে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা ব্যয়ে বিপাকে পড়া শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুদানের আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950