নিখোঁজের চারদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

১১ নভেম্বর ২০২৫, ০৪:২২ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৪:২৪ AM
আনাস খান

আনাস খান © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চারদিন পর পাঁচ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী আনাস খানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাঙ্গালপাড়া বিলে কচুরিপানার নিচে স্থানীয়দের চোখে লাশ দেখা গেলে তারা পুলিশকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত আনাস চিনাশুকানিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র এবং সৌদি প্রবাসী আল আমিনের একমাত্র পুত্র। এ ঘটনায় নজরুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই স্বীকার করেছেন যে আনাসকে অপহরণ করে, পরে হত্যা করা হয়েছে এবং লাশ গুমের চেষ্টা করা হয়। তদন্তে জানা গেছে, প্রথমে তাকে বাড়িতে আটকে রাখা হয়, পরে হত্যা করে দুইদিন সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় তারা লাশ কচুরিপানার নিচে ফেলে দিয়েছিল।

নিহতের পরিবার জানান, শুক্রবার (৭ নভেম্বর) সকালে আনাস বাড়ির বাইরে খেলতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজির পর তার ব্যবহৃত সাইকেল প্রতিবেশী সাজুর বাড়িতে পাওয়া গেলে সন্দেহ ঘনীভূত হয়। পরে শিশুর দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় জিডি করেন।

নিহতের চাচা মোস্তাফিজুর রহমান বলেন, তারা আমাদের আনাসকে অমানবিকভাবে হত্যা করেছে। চোখ তুলে খুঁচিয়ে মারার চিহ্ন দেখা গেছে। এমন নৃশংসতা ভাষায় প্রকাশ করার মতো নয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসমত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না নিশ্চিত করতে পরবর্তী তদন্ত চলছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করে জানান, নিখোঁজের পর থেকেই প্রশাসন শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছিল এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। পুরো চিনাশুকানিয়া গ্রামে গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই নৃশংস হত্যার দ্রুত বিচারের দাবি করেছেন।

স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাজেদ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9