শিক্ষকদের বাড়ি ভাড়ার বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয়

১০ নভেম্বর ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারির পর আজ সোমবার বিষয়টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এবং বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।

এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে ভাতা প্রদান করা হবে।

এ ভাতা প্রদানের ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১, মাদরাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত), এবং ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুসরণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাড়িভাড়া বৃদ্ধির কারণে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাওনা দাবি করতে পারবেন না। ভাতা প্রদানের সময় সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে। ভবিষ্যতে এ বিষয়ে কোনো অনিয়ম দেখা দিলে তার দায়ভার বিল অনুমোদনকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে।

অর্থ বিভাগের অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতির ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9