ধর্মীয় কটূক্তি ও অবমাননা

‌‘কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না’ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

০১ নভেম্বর ২০২৫, ০৯:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় কটূক্তি ও অবমাননার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের এসব ঘটনায় না জড়াতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার (১ নভেম্বর) রাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিসম্প্রতি লক্ষ্য করছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য, মন্তব্য এবং মতামত, ছবি ইত্যাদি ব্যক্তির ধর্ম, বিশ্বাস এবং সংস্কৃতির প্রতি অবমাননাকর এবং অসম্মানজনক। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া ব্যক্তি পর্যায়েও এরূপ আচরণ পরিলক্ষিত হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত।

এতে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ দীর্ঘদিন ধরে অত্যন্ত সম্প্রীতি ও সহমর্মিতার সাথে বসবাস করে আসছে। পারস্পরিক সম্মানবোধ এবং সম্প্রীতির মনোভাব থাকা যেকোনো বিবেকবান মানুষ এবং সুনাগরিকের গুরুত্বপূর্ণ পরিচায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এক্ষেত্রে দেশের জনগণের প্রত্যাশা আরো বেশি। দেশ ও জাতির সংকটকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে আমরা যেভাবে গর্ববোধ করি, সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টির ক্ষেত্রেও একইভাবে আমরা গর্ব করতে চাই।

আরও পড়ুন : শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় কটূক্তি ও অবমাননার প্রবণতা বাড়ছে, কী বলছেন স্কলাররা

বিবৃতিতে বলা হয়, ধর্ম, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের ব্যঙ্গ-বিদ্রুপ প্রকাশের মাধ্যমে হিংসা-বিদ্বেষ ছড়ানো একটি অপরাধ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ জাতীয় অপরাধের ঘটনা এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য নির্ধারিত শাস্তি রয়েছে । বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে যেকোনো অপতৎপরতা রোধে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না।

‘‘তাই সকল শিক্ষার্থীর কাছে প্রত্যাশা, যেন তারা সব ধরনের হিংসা-বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই একজন সুনাগরিক এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অংশীজন হিসাবে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধা এবং সম্প্রীতির উদাহরণ তৈরি করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে।’’

ভাইভা নম্বর বৃদ্ধিকে চাকরির ‘নব্য কোটা’ আখ্যা দিল ডাকসু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা, ১১ শিক্ষককে শোকজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরের, বা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ড. হাফিজুর রহমানের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাজানো মামলা দিয়ে গ্রেফতার শিবিরকর্মী, ১০ বছর পর খালাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9