ফলাফল ঘিরে উত্তেজনা, চবিতে বিজিবি মোতায়েন

১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৬ AM
চবিতে বিজিবি মোতায়েন

চবিতে বিজিবি মোতায়েন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদলের সমর্থনে বিএনপি ও ছাত্রশিবিরের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে নিলেও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। রাত একটা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে।

এদিকে চাকসু নির্বাচনে অতীশ দিপঙ্কর ও সূর্যসেন হলে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে সোহরাওয়ার্দী হলে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬