বিসিএস পরীক্ষার্থীদের জন্য ৬টি বাসের ব্যবস্থা করল রুয়া

০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের জন্য ৬টি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। আজ বুধবার (৮ অক্টোবর) রুয়ার যুগ্ম প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক আশরাফুল আলম ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এতে জানানো হয়েছে, ৭৩১ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ প্রদান করে এবং অন্য শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করার জন্য রাবির প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন রুয়ার সভাপতির নিকট অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর সন্ধ্যায় রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সাথে পরামর্শ করে ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী রাবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৬টি বাস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও বলা হয়েছে, আগামীকাল ৯ অক্টোবর রাত ৯টায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকেল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর ২০২৫ রাত ৯টায় জোহা চত্বর থেকে বাস ছাড়বে এবং ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিকেল ৩টায় বাসগুলো ছেড়ে আসবে।

১১ বছর পর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নতুন পে-স্কেল, বাস্তবা…
  • ৩১ আগস্ট ২০২৬
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ৩১ আগস্ট ২০২৬
দেশের বাজারে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ৫জি
  • ৩১ আগস্ট ২০২৬
যশোরের ‘সবজি চারা গ্রামে’ বৃষ্টির ক্ষত, ঘুরে দাঁড়ানোর চেষ্ট…
  • ৩১ আগস্ট ২০২৬
দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি…
  • ৩১ আগস্ট ২০২৬