গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

০৩ অক্টোবর ২০২৫, ০৬:৫১ PM
জাকসুর’ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ

জাকসুর’ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ © টিডিসি

ইসরায়েলি বাহিনী কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটকের প্রতিবাদে ও মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ’জাকসুর’ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ওয়ান টু থ্রি ফোর জায়োনিজম নো মোর’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

মিছিল-পরবর্তী সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক  (জিএস) মাজহারুল ইসলাম বলেন, ইসরায়েল মানবতার চির দুশমন। ইসরাইল শুধু গত দুই বছরে এক লক্ষ্যের মতো ফিলিস্তিনিকে হত্যা করেছে। যারা মানবতার বুলি আওড়ায়, ফিলিস্তিনিদের বিষয়ে তাঁরা নিশ্চুপ। গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ও পৃথিবীজুড়ে জনমত গঠনই ফিলিস্তিনের মুক্তি এনে দিতে পারে।

জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বর্বর ও নৃশংস রাষ্ট্র ইসরায়েল। বিশ্ব মানবতার জন্য যারা কাজ করেন তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে গাজা অভিমুখে গেলে বর্বর ইসরায়েল বাহিনী সেগুলো আটক করেন। আমরা বাংলাদেশ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানাচ্ছি। এ ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের তীব্র প্রতিবাদ জানাই।’

মিছিলে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘অত্যন্ত বেদনা নিয়ে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। অভুক্ত গাজাবাসীর আহারের জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যে মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল তা অত্যাচারী ইসরায়েলি বাহিনী আটক করেছে। বর্তমান পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র হলো ইসরায়েল এবং তার প্রধান হলো নেতানিয়াহু। ইসরায়েলকে যারা সহায়তা করছে তারাও এই মানবতাবিরোধী অপরাধের জন্য সমানভাবে দায়ী।আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।’

কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন শিক্ষার্থী, ট্…
  • ০৯ জুন ২০২৬
এমন সমতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা লাগবে, যা কোনো শিক্ষার্…
  • ০৯ জুন ২০২৬
ফেনীতে মেডিকেল কলেজ না দিলে সংসদে আমরণ অনশন করবেন ৪ এমপি
  • ০৯ জুন ২০২৬
সাউথইস্টে ‘হিট’ প্রকল্পের আওতায় জেনেটিক ডেটা ব্যবস্থাপনা নি…
  • ০৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানদণ্ডে লাইভ শপিং পেল আইএসও সনদ
  • ০৯ জুন ২০২৬
সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেত…
  • ০৯ জুন ২০২৬