কমপ্লিট শাটডাউন স্থগিত ঘোষণা রাবি জাতীয়তাবাদী শিক্ষকদের

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM
এক সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ড. আব্দুল আলীম

এক সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ড. আব্দুল আলীম © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম। আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফেরবেন বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা প্রত্যাশা করেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা আগে থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন। 

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের আশ্বাস প্রদান করেন। পরে শিক্ষক ফোরামের সব সদস্যের সঙ্গে পরামর্শ করে আমাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের কথা রাখতে ব্যর্থ হয় তাহলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাব।’

এ বিষয়ে জানতে চাইলে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, ‘আমরা প্রশাসনের আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আবারও কঠোর আন্দোলনে যাব। পোষ্য কোটার বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফিরব।’

রাকসু নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভালো জানেন। তবে সুষ্ঠু রাকসু নির্বাচন দিতে যা যা করণীয় তা যদি প্রশাসন করতে পারে, তাহলে অবশ্যই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬