দুর্গাপূজা উপলক্ষে ৬ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এরপর ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছয় দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরী ও টেলিফোনসহ অতি জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬