জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রের সঙ্গে এক ছাত্রীর হল বরাদ্দ নিয়ে যা জানা যাচ্ছে

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ PM
জাবি হল প্রশাসন কর্তৃক প্রকাশিত সিট অ্যালোটমেন্ট তালিকা

জাবি হল প্রশাসন কর্তৃক প্রকাশিত সিট অ্যালোটমেন্ট তালিকা © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) শুরু হবে। ইতোমধ্যে তাদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর ও হল বন্টন করা হয়েছে। তবে আপত্তি দেখা দিয়েছে ১০ নং ছাত্র হল কর্তৃক প্রকাশিত তালিকা ঘিরে। এতে দেখা যায়, হলের ১৩৮ নম্বর রুমে তিন জন ছাত্রের সঙ্গে জুবাইদা নহরি যুথী নামে এক ছাত্রীকে অ্যালোট দিয়েছে হল প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি রীতিমতো ভাইরাল হয়েছে।  

সিট বরাদ্দের সেই ছবি শেয়ার করে নাহিদ হাসান নিপু নামে একজন লিখেছেন, এ আবার কেমন অ্যালোটমেন্ট। ওই পোস্টের কমেন্টে নাহিদুল ইসলাম নামে একজন লিখেছেন, শরীফা থেকে শরীফ এর কাতারে ফেলে দিল ভার্সিটি কর্তৃপক্ষ। 

সাইফুর রহমান সাইফ নামে একজন বিদ্রুপ করে লিখেছেন, উনি যে ছাত্রী কেমনে বুঝলেন? নাম কি কারো জন্য বরাদ্দ? বৈষম্য করেন কেন? এমনও হতে পারে সে মনে মনে নিজেকে ছেলে ভাবে। 

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, জুবাইদা নহরি যুথীকে বেগম খালেদা জিয়া হল বরাদ্দ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে ১০ নং ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা করণিক ভুল হতে পারে, আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হল অ্যালোটমেন্টের (বরাদ্দ) যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কোনো ত্রুটি হয়নি। রুম বণ্টনে হল প্রশাসন থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অসংগতি ঘটেছে।   

১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
‘বাংলা সংকেত ভাষা দিবস’ আজ, যেভাবে এলো
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
এবার পাল্টা পোস্ট করে শাওনকে এক হাত নিলেন জুলকারনাইন সায়ের
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের ঐক্যের সরকারে তারেক রহমানের ‘না’, নির্বাচনে জয় নি…
  • ০৭ ফেব্রুয়ারি ২০২৬