ঢাবির দোকানে পচা দই-মিষ্টি, অভিযান চালিয়ে জব্দ করেন হল সংসদের নেতারা

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ PM
পচা খাদ্যদ্রব্য জব্দ করেন হল সংসদ নেতা

পচা খাদ্যদ্রব্য জব্দ করেন হল সংসদ নেতা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে পচা, মানহীন ও তারিখবিহীন দই ও মিষ্টি জব্দ করা হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হলের সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম এক্সটেনশন বিল্ডিংয়ের সামনে অবস্থিত ‘হামিদ ভাইয়ের’ দোকানে অভিযান চালিয়ে এসব খাদ্যদ্রব্য জব্দ করেন। 

এর আগে শুক্রবার রাত ১২ টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন ওই দোকান থেকে দই খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বিষয়টি সমাজসেবা সম্পাদককে জানান। অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে দোকানটি পরিদর্শন করা হলে ফ্রিজে রাখা পচা, বাসি ও মানহীন দই ও মিষ্টি হাতে নাতে ধরা পড়ে।

ঘটনার পর সমাজসেবা সম্পাদক বিষয়টি হল প্রশাসনের কাছে লিখিতভাবে জানান এবং ফজলুল হক মুসলিম হলের ভিপির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ইতোমধ্যেই প্রভোস্টের কাছে পুরো তথ্য পাঠানো হয়েছে। 

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে দোকানটিতে সঠিক তারিখবিহীন দই ও মিষ্টি বিক্রি হচ্ছিল। শিক্ষার্থীরা বলছেন, এমন অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকির বিরুদ্ধে প্রশাসনকে আরও নজরদারি বাড়াতে হবে।

ফজলুল হক মুসলিম হলের ভিপি খন্দকার আবু নাঈম বলেন, ‘হল প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রভোস্ট স্যারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ক্যাপিটাল প্যানিশমেন্ট নিশ্চিত করা জরুরি।’

নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬