জাকসুর ফল ঘোষণার আগে এক মিনিট নীরবতা পালন

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ PM
 নীরবতা পালন

নীরবতা পালন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু হয়েছে। এই শিক্ষকের স্মরণে নির্বাচনের ফলাফল ঘোষণার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৫টার পর সিনেট ভবনে ফল ঘোষাণা অনুষ্ঠানে এই নীরবতা পালন করেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জাকসু নির্বাচনে ভোট গণনায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ‍মৃত ঘোষণা করেন। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

বিস্তারিত আসছে....

মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি, পরীক্ষা ১৩ নভেম্বর
  • ২২ অক্টোবর ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৭ ন…
  • ২২ অক্টোবর ২০২৬