ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ AM
সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান

সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ঘোষিত ১৬টি হলের ফলাফলে শীর্ষ তিনটি পদেই এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে এসব হলের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত হলগুলো হলো শামসুন্নাহার হল, মুহসীন হল, স্যার এফ রহমান হল, রোকেয়া হল, সলিমুল্লাহ মুসলিম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল এবং সুফিয়া কামাল হল, জিয়া হল, জসিমউদ্দিন হলে, শেখ মুজিব হল, মাস্টারদা সূর্যসেন হল।

ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন সর্বমোট ১২ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট। ভোটের ব্যবধান প্রায় দ্বিগুণের বেশি।

রাত পৌনে ২টার দিকে হলভিত্তিক ফল ঘোষণা শুরু হয়, তবে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: ১৬ হলের ফল প্রকাশ: সাদিক-আবিদের ভোটের ব্যবধান কত?

এই ১২টি হলের ফলাফলে দেখা যাচ্ছে, জিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ। একই জোটের মহিউদ্দিন খান এজিএস পদে এগিয়ে রয়েছেন।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬