ডাকসু

সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ PM
সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস

সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দিন এজিএস © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। একই প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ঢাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। এদিন মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলটির ভিপি প্রার্থী সাদিক কায়েম ১৪০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম। তিনি পেয়েছেন ৫২৮৩ ভোট। এজিএস পদে ১১৭৭২ ভোটে জয় পেয়েছেন মুহা. মহিউদ্দীন খান। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫০৬৪ ভোট। অন্যান্য পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা ১০৬৩১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইকবাল হায়দার ৭৮৩৩, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা ৯৯২০, আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসীম ৯৭০৬, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ৭২৫৫ ভোট পেয়ে জয় পেয়েছেন।

এ ছাড়া ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. আসিফ আব্দুল্লাহ ৯০৬১, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম ৯৩৪৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ৭০৩৮, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া ১১৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬