১০ হলের ফল প্রকাশ: সাদিক-আবিদের ভোটের ব্যবধান কত?

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ AM
সাদিক-আবিদের ভোটের ব্যবধান

সাদিক-আবিদের ভোটের ব্যবধান © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দশটি হলের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, শামসুন নাহার হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, সুফিয়া কামাল হল, জিয়া হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হল এবং জগন্নাথ হল, রোকেয়া হল। সবগুলো হলেই ভিপি পদে এগিয়ে আছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তার মোট ভোট ৭ হাজার ৬৯৭।

সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম। তার মোট ভোট ৩ হাজার ৮০২। এর পরের অবস্থানেই আছেন উমামা ফাতেমা।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬