ডাকসু নিয়ে একটি কথাও বললেন না ছাত্রশিবির সভাপতি

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার সময় ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শাহবাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তিনি।

এ সময় শিবির সভাপতির সঙ্গে আরেকজনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। তবে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শাহবাগে উপস্থিত থাকলেও তারা ক্যাম্পাসে প্রবেশ করেননি। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশকালে সাংবাদিকরা শিবির সভাপতিকে ডাকসু নিয়ে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি।

মঙ্গলবার সকাল ৮টায় ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত প্রায় ১টার দিকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়। প্রাপ্ত ভোটের ফলাফলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬