আমার বক্তব্য মিসকোট করা হয়েছে: ঢাবি ভিসি

২৩ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৭ PM
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আজকের কালো দিবসের আলোচনা অনুষ্ঠানে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের মাধ্যমে আমাকে মিসকোট করা হয়েছে। দায়িত্ব ছেড়ে দিবো এমন কথা বলিনি। আমি বলেছি, কোথাও বাধা আসলে তখন সেটি সবাইকে অবগত করা হবে। অর্থাৎ আপডেট দেওয়া হবে। 

তিনি বলেন, এটা পবিত্র আমানত, যতদূর পারি সবাইকে সাথে নিয়ে করবো। এখন পর্যন্ত সবাই সহযোগিতা করছে।

এর আগে, শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে একটি বক্তব্যকে মিসকোট করে কয়েকটি গণমাধ্যমে ‘ডাকসু ভোট বাধাগ্রস্ত হলে নির্বাচনী দায়িত্ব ছেড়ে সব বলে দেবো’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন। এ আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব, যেখানে আমার হাত ছেড়ে দিবেন আমি সবাইকে ডেকে পরিস্কার বলে দিবো যে এই জায়গাতে আমার বাঁধা।

এ সময় উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন। তাই ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬