ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

১৮ আগস্ট ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৭:১৭ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি হলের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ জমাদানের সময় বাড়ানো হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ভিড় করলে কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারেননি।

এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা এবং বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টা করা হল।

বিস্তারিত আসছে...

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬